ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা: স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ১০:০১আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:০১

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপার খালাতো বোন রিয়া জানান, ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফিরছিলেন নিলয়। পথে দুর্ঘটনার শিকার হন তারা। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে নিলয়কে মৃত ঘোষণা করেন।

কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজী বাড়ির আবু ইউসুফের ছেলে নিলয়। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন। গত এপ্রিল মাসে রুপা ও নিলয়ের বিয়ে হয়।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি