স্ত্রীকে গলা টিপে হত্যা: সেনা সদস্যর স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ২১:১০আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২১:১৩

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় স্ত্রীকে মারপিট ও গলা টিপে হত্যার অভিযোগে গ্রেফতার সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আনোয়ার হোসেন খান (৫০) খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২৬ জুলাই) আসামিকে আদালতে উপস্থিত করে পুলিশ। এরপর আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আব্দুল আজিজ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, গত ২৪ জুলাই মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসায় মারপিটের শিকার হন গৃহবধূ হুরে মদিনা চৌধুরানী (৪৬)। পরে সিএমএইচে নেওয়ার পর মারা যান তিনি। এ ঘটনায় নিহত মদিনার স্বামী আনোয়ার হোসেন খানকে আসামি করে রাজধানীর পল্লবী থানায় হত্যা মামলা করেন তারই ছেলে তাহসিন আহম্মেদ খান শুভ।

মামলার এজাহারে বাদী বলেন, ২৩ বছর আগে আমার মা-বাবার বিয়ে হয়। মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা-কাটাকাটি হতো। গত ২৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আমি বাসা থেকে ঘুরতে বের হই। এ সময় বাসায় আমার মা, বাবা ও কাজের ছেলে মো. আরিফ (১৩) ছিল। রাত ৮টার দিকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু তাহের আঙ্কেল আমাকে ফোন করে বলেন, ‘তোমার মা অসুস্থ, তুমি বাসায় আসো।’ আমি দ্রুত বাসায় এসে দেখি আমার মা বাসায় নেই। উপস্থিত লোকজনের কাছে জানতে পারি মাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়েছে। এ সময় আমার বাবা মো. আনোয়ার হোসেন খান বাসায় ছিল। পরে রাত সাড়ে ৯টায় আমি সিএমএইচে গিয়ে মাকে মৃত অবস্থায় পাই।

পরে জানতে পারি আমি বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যা ৭টার সময় আমার মায়ের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা উত্তেজিত হয়ে মাকে মারপিট করেন এবং গলা টিপে হত্যা করেন।

/এমকেআর/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম