মহিলা পরিষদের প্রতিবেদন

জুলাইয়ে নির্যাতনের শিকার ২৯৮ নারী ও কন্যাশিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৩, ১৮:২০আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৮:২৬

গত জুলাই মাসে ২৯৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে কন্যাশিশু ১০৮ জন এবং ১৯০ জন নারী। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (১ আগস্ট) গণমাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদন পাঠায় সংগঠনটি।

মহিলা পরিষদ জানায়, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে জুলাইয়ে ২৯৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হন ৪১ জন কন্যাশিশুসহ ৬০ জন। তার মধ্যে সাত জন কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। পাঁচ কন্যাশিশুসহ ছয় জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ১৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়।

এছাড়া, যৌন নিপীড়নের শিকার হয়েছেন পাঁচ জন কন্যাশিশুসহ ১০ জন। ছয় কন্যাশিশুসহ সাত জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এক জন কন্যাশিশুসহ দুই জন এসিডদগ্ধের শিকার। অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে  একজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার ১৪ জন। এরমধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয় ছয় জনকে। শারীরিক নির্যাতনের শিকার চার কন্যাশিশুসহ ১৮ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুই জন। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে একটি। এছাড়া দুই জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বিভিন্ন কারণে চার কন্যাশিশুসহ ৫৬ জনকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে একজন কন্যাশিশুসহ চার জনকে। সাত জন কন্যাশিশুসহ ৩০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সাত জন কন্যাশিশুসহ ২৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারমধ্যে তিন জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। অপহরণের ঘটনার শিকার হয়েছেন ১০ জন কন্যাশিশু। ১৮ জনকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছেন দুই জন। একজন কন্যাশিশুসহ পাঁচ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে সাতটি। এছাড়া চার জন কন্যাশিশুসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম