পকেটে মাদক দিয়ে ফাঁসানোর মামলায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৮:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৮:৪৪

পথচারীকে পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় করা মামলায় পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো। অপর দুই আসামি হলেন তথ্যদাতা মো. রুবেল ও মো. সোহেল রানা।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

জানা যায়, আসামিরা একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা করা হয়।

পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর মামলা করেন পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময়।

মামলার পর তিন আসামিকে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ৮ সেপ্টেম্বর এ তিন আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিন আসামি জামিন পান।

/এমকেআর/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের