শাহবাগ থেকে কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৩, ০০:১৩আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:১৬

রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকা এক নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনেন তারা। 

নারীর নাম সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড)-এর কাউন্সিলর তিনি।   

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলি পরিস্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। কীভাবে তিনি অচেতন হয়েছেন বা কেউ খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কী না, তা তিনি সুস্থ হলে জানা যাবে।’

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

নারীর ভগ্নিপতি মিজানুর রহমান জানান, রোকসানা আওয়ামী লীগের কোনও মিটিংয়ে গিয়েছিলেন। রাতে খবর পাই তিনি পিজি হাসপাতালের তিন নম্বর গেইটের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

রোকসানার স্বামীর নাম আবুল হোসেন টাবু। বাসা শাহবাগেই।

/এআইবি/কেএইচ/এসপি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি