বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৩, ০০:২৮আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০০:২৮

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকালে বাড্ডার গুপিপাড়া বাসার অদূরে সবজি গলিতে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম মো. সালমান ব্যাপারী (১৮)। সে গুলশান অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহত সালমানের মামা নাহিদ মিয়া বলেন, ‘বিকালে দুই বন্ধুসহ সালমান ঘুরতে বের হয়েছিল। দুই বন্ধুর সামনে থেকে সালমানকে টেনে দূরে নিয়ে যায় ৯-১০ জন যুবক। যাদের প্রত্যেকের বয়স আনুমানিক (২০-২৫) বছর। তারা তাকে মারধর ও ডান উরুতে  ছুরিকাঘাত করে আহত করে। তার কাছে থাকা ১০ আনা ওজনের একটি সোনার চেইন, এক হাজার টাকা ও তার মোবাইল ফোনটি নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী (এইচএএফ) জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত সালমান চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এআইবি/আরটি/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী