ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে তিন জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৭:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭:৩৯

ট্রেনের ধাক্কায় পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর, টঙ্গী ও নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ। মৃত তিন জন পুরুষ। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সোমবার দিবাগত রাত ক্যান্টনমেন্ট ও তেজগাঁও রেলস্টেশনের রেললাইনের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান অজ্ঞাত এক জন (৭০)। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে পাঠানো হয়।

অন্যদিকে টঙ্গী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গী রেলস্টেশন অদূরে বউবাজার এলাকায় ঢাকাগামী মহনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান অজ্ঞাত একজন (২৫)।

একই দিন সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় রেলস্টেশনে অদূরে বটতলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একজন (২০) আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান বিকাল ৫টায় তার মরদেহ উদ্ধার করেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম