ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল কীটনাশক নির্ভর হলে হবে না, সচেতনও হতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২৩:৫১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:৫১

ডেঙ্গু রোগের ভাইরাস বহন করা এডিস মশা নিধনে কেবল কীটনাশক ব্যবস্থাপনার উপর নির্ভর করলে সমস্যার সমাধান হবে না, জনগণের সচেতনতাও প্রয়োজন বলে মনে করেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার।

বুধবার (২৩ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব আয়োজনে ‘ডেঙ্গু চক্র’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। বৈঠকিটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচারিত হয়।

অধ্যাপক কবিরুল বাশার বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ ও অন্যান্য যে মশা নিয়ন্ত্রণ এই দুটোকে যদি আমরা আলাদা না করতে পারি তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ মশা বলতে আমরা মেজর হিসেবে ধরি কিউলেক্স মশা। এই কিউলেক্স মশা হয় ড্রেন, নর্দমা, ময়লা, পচা পানিতে। এর নিয়ন্ত্রণ পদ্ধতি এক রকম। আবার এডিস মশা হয় মানুষের বাসাবাড়ির ভেতরে ফ্লোরে, ছাদে, ফুলের টবে, বিভিন্ন টায়ার বা যেকোনও পাত্রের জমে থাকা পানিতে। এখন আমাদের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মূলে রয়েছে কীটনাশক।

তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণ কীটনাশক নির্ভর করলে হবে না।  এই মশা নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে জোর দিতে হবে পরিবেশগত ব্যবস্থাপনায়। যে পরিবেশে এডিস মশা হচ্ছে সেটা পরিবর্তন করতে হবে। উদাহরণ হিসেবে বললে, পার্কিংয়ে গাড়ি ধোয়ার পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টবে পানি জমে থাকতে দেওয়া যাবে না। ছাদে বা ফ্লোরের কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। এটা হলো এডিস মশা নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি। কারণ এই মশা যেখানে জন্ম নেবে সেখানেই এটাকে ধ্বংস করতে হবে। কেননা উড়ন্ত অবস্থায় মশা মারা যাবে না। এখন এই নিয়ন্ত্রণ ব্যবস্থার দায় কার? দায় কিন্তু সিটি করপোরেশনের এবং জনগণের।

কবিরুল বাশার বলেন, যেখানে রাস্তাঘাট, উন্মুক্ত স্থান, সরকারি-বেসরকারি স্থাপনা সেখানে সিটি করপোরেশন কাজ করবে। আর ব্যক্তিগত যে বাড়িগুলো আছে সেখানে আমাকে নিশ্চিত করতে হবে বাড়ির ভেতর ও আঙিনায়। এক্ষেত্রে সিটি করপোরেশন ও জনগণকে সমন্বয় করে কাজ করতে হবে।

প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাকলী হালদার।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম