বাংলাদেশিদের জন্য ‘নুসুক’ চালু করলো সৌদি সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ২০:২২আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৫:০৫

গ্রাহককেন্দ্রিক “নুসুক” নামে ডিজিটাল প্ল্যাটফর্ম  চালু করেছে সৌদি আরব। এর ফলে দেশটিতে ভ্রমণ আরও সহজ হবে। সৌদি আরবে ধর্মীয় রীতি পালনের পাশাপাশি বাংলাদেশিরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সৌদি সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘নুসুক’ ঢাকায় বাংলাদেশে তাদের প্রথম রোড শো আয়োজন করে। রোড শোতে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়াহ, নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগসহ উচ্চপদস্থ সৌদি সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই রোড শোতে বাংলাদেশি ওমরা প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, ট্রেড অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে।

সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী এবং হজ ও ওমরা অভিজ্ঞতা কর্মসূচির চেয়ারম্যান ড. তৌফিগ আল-রাবিয়াহ বলেন, “বাংলাদেশের সাথে আমাদের ভ্রাতৃসুলভ সম্পর্ক সময়ের বিচারে পরীক্ষিত ও প্রমাণিত। এই সম্পর্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এবং আমরা বর্তমানে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রগুলো নিয়ে কাজ করছি”।

তিনি আরও বলেন, দুইটি পবিত্র মসজিদের জিম্মাদার হিসেবে সারা পৃথিবী থেকে আল্লাহর অতিথিদের স্বাগত জানাতে পারা আমাদের জন্য অনেক সম্মানের এবং গর্বের। হজ ও ওমরা পালন নিরাপদ, সুগম, ঝামেলামুক্ত এবং আরামদায়ক করার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটা আমাদের পবিত্র দায়িত্বও বটে। হজ ও ওমরা পালনকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি”।

নুসুক ব্যবস্থাপনা পরিচালক ফাহ্দ হামিদাদ্দিন বলেন, “বাংলাদেশে আমাদের উদ্বোধনী রোড শো আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচনে ক্রস-গভর্নমেন্ট এবং ট্রেড পার্টনারদের সহযোগিতা ছিল। ঐতিহাসিকভাবেই, বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার এবং সৌদির ভিশন ২০৩০ অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসাবে বিবেচিত। এ বছর এখন পর্যন্ত, আমাদের দেশে ৩৩২,০০০ জনের বেশি বাংলাদেশি ভ্রমণকারীকে স্বাগত জানিয়েছি। ২০৩০ সালের ভিতর এই সংখ্যা তিন মিলিয়ন হবে বলে আশা রাখি।”

নুসুক এপাক (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, আমাদের লক্ষ্য হলো নুসুকের মাধ্যমে বাংলাদেশিদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সহজ ও সুগম করা, বিশেষ করে ওমরা পালনকারীদের জন্য, যাদের সংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে।

ভিসা প্রদানের ক্ষেত্রে সৌদি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ইভিসা সেবা, যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র/শেনঝেন নাগরিক বা ভিসাধারীদের ২৪ ঘণ্টার মধ্যে ইভিসা প্রদান, এছাড়াও বাংলাদেশিরা ওমরা পালনের পাশাপাশি দেশটির অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ওমরা ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনও ভিসাধারী জমজমের পানি পাওয়ার অধিকার রাখেন। বাংলাদেশিরা প্রয়োজনে ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসা নিয়েও ওমরা পালন করতে পারবেন।

নুসুক ২০২২ সালে চালু করা হয়। এটি সৌদি সরকারের প্রথম অফিসিয়াল প্ল্যানিং, বুকিং এবং এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম যার লক্ষ্য মক্কা ও মদিনায় ওমরা ও হজ পরিকল্পনা করতে সাহায্য এবং একই সঙ্গে অন্যান্য স্থান ভ্রমণেও সহায়তা প্রদান।

/সিএ/এমএস/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম