ইলিশ কিনতে গিয়ে আনতে হচ্ছে জাটকা!

সাদ্দিফ অভি
২৫ আগস্ট ২০২৩, ২২:০০আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২২:১৬

বেসরকারি চাকরিজীবী ইমরান আহমেদ বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে যান কাওরানবাজারে মাছের আড়তে। সেখানে আড়তের সামনে বেশ কয়েকটি দোকানে মাঝারি থেকে বড় সাইজের ইলিশ দেখতে পান তিনি। দাম জিজ্ঞেস করার পর জানতে পারেন, মাঝারি সাইজের ইলিশের দাম প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা। পাশেই বিক্রি হচ্ছিল ছোট আকারের ইলিশ, যা জাটকা নামে পরিচিত। এক কেজি জাটকা নিলে মিলছে ৫০০ টাকায়। না নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন ইমরান।

বেশ অনেক দিন ধরেই ইলিশ মাছের দাম নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায়। কেউ কেউ বলছেন, ইলিশ মাছ চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে। ইলিশের ভরা মৌসুমে এতো দাম কেন– তা জানেন না মৎস্য কর্মকর্তারা। তবে আড়তদাররা বলছেন, কিনে আনতে হচ্ছে বেশি দামে। কারণ ইলিশ আহরণে ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে।

অফিস থেকে মানুষ যখন বাসায় যায়, তখন পথে মাছের পসরা দেখলে কার না ইচ্ছা করে বাড়িতে একটু ভালো মাছ নিয়ে যেতে! রাজধানীর কাওরানবাজার মাছের আড়তে প্রতিদিন সন্ধ্যার পর এ রকম একদল অফিস-ফেরত মানুষের ঢল নামে। বিভিন্ন প্রজাতির মাছের পাশপাশি সেখানে ব্যাপকভাবে পাওয়া যায় ইলিশ। বুধবার সরেজমিন মাছের আড়তে দেখা যায়, অন্তত ১০ জন ব্যবসায়ী প্রায় ৪০টি টুকরিতে ইলিশ মাছ নিয়ে বসেছেন।

ইলিশ কিনতে এসে দাম দেখে ফেরত যাচ্ছেন অনেকে (ছবি: কাওরানবাজার মাছের আড়তের)

মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজি ওজনের নিচে ইলিশ মাছ ১ হাজার ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেসব ইলিশ ১ কেজি ওজনের, সেগুলোর দাম ১ হাজার ৪০০ টাকা। এক কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি। আর দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ টাকা কেজিতে।

সেই হিসাবে এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে ১৮০০ থেকে ১৯০০ টাকা। আর দেড় কেজি ওজনের ইলিশের দাম পড়ছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। এ রকম দাম শুনে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

তেজগাঁওয়ে অফিস থেকে ফেরা মিজান এক মাছ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন। এ সময় তিনি জানান, ইলিশ মাছ না খাওয়াই ভালো। এত দাম দিয়ে এই ইলিশ কেনার কোনও মানেই হয় না। ছোট একটা ইলিশের দাম যদি হাজার টাকা হয়, তাহলে কেমন করে চলে! আগে ৪০০ থেকে ৫০০ টাকা দিয়ে একটা ইলিশ পাওয়া যেত এক কেজি বা তার থেকে একটু বেশি ওজনের। দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে।

কেউ কেউ ফিরে যান মাছ না কিনেই

অপর এক ক্রেতা শাহিন জানান, ইলিশ কিনতে এসে দেখলাম জাটকা মোটামুটি কেনার সাধ্যের মধ্যে আছে। ওই দোকানে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক কেজি কিনলাম, তিনটার মতো উঠলো।

উল্লেখ্য, বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশকে জাটকা বলে।

বিক্রেতারা বলছেন, মহাজনদের কাছ থেকে কেনা দাম বেশি হওয়ায় খুব বেশি লাভ করতে পারছেন না তারা। ইলিশ বিক্রেতা ফজলু জানান, ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি করা মাছ কিনতে হয়েছে ১ হাজার ৩২০ টাকায়। ১৬০০ টাকার মাছ কিনতে হয়েছে ১ হাজার ৫১০ টাকায়। এ সময় তিনি লুঙ্গির কাছা থেকে একটি চিরকুট বের করে কেনা দাম দেখিয়ে বিক্রির চেষ্টা করেন কয়েকজন ক্রেতার কাছে।

সকালে এক দাম, বিকালে আরেক দাম বলেও অভিযোগ করেন এক ক্রেতা। তিনি বলেন, সকালে এলে মাছের দাম আরও বেশি থাকে এখানে। এখন কেজিতে ২০০ টাকা কমায় বলছে।

তবে বিক্রেতাদের দাবি, ইলিশের দাম গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কম।  

কাওরানবাজার মাছের আড়তে প্রায় প্রতিদিনই ইলিশের দরদাম করতে ভিড় করেন অনেকে

মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ প্রায় ১২ দশমিক ২২ ভাগ এবং জিডিপিতে অবদান ১ শতাংশের বেশি। উপকূলীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকার প্রধান উৎস হচ্ছে ইলিশ। প্রায় ৬ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০ থেকে ২৫ লাখ লোক পরোক্ষভাবে জড়িত৷ বিশ্বে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে৷ সারা বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশ আহরিত হয় এ দেশের নদ-নদী থেকে৷

ছবি: প্রতিবেদক

/এফএস/এনএআর/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক