ইংলিশ মিডিয়াম স্কুলে যৌক্তিক টিউশন ফি নির্ধারণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৫:৪৩আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:৪৩

সরকারি উদ্যোগে ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন, স্কুলে রি-অ্যাডমিশন ফি বন্ধ এবং যৌক্তিক টিউশন ফি নির্ধারণসহ পাঁচ দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম’।

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সদস্যরা এসব দাবি জানান।

অভিভাবকদের পক্ষে ফোরামের দাবিগুলো হলো– ইংরেজি মাধ্যম স্কুলগুলোর রি-অ্যাডমিশন ফি নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং মাসিক টিউশন ফি যৌক্তিকীকরণ করতে হবে; সরকারি নির্দেশানাবলী মেনে ২০১৭ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী ইংরেজী মাধ্যম স্কুলগুলো পরিচালনা করতে হবে; স্কুলগুলোর সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহি নিশ্চিত করতে দুই জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি স্কুল ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে; জাতীয় বাজেটে ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থার জন্যে বাজেট বরাদ্ধ রাখতে হবে, সরকারি উদ্যোগে ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করতে হবে, যাতে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মধ্যে একটি সুষ্ঠু প্রতিযোগিতা গড়ে উঠে এবং শিক্ষার সার্বিক মান বাড়ে।

ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক বলেন, ‘ইংরেজি মাধ্যম স্কুলেগুলো দিন দিন টিউশন ফি বাড়িয়েই চলেছে। আবার আদালতের আদেশ উপেক্ষা করে বছর বছর স্কুলগুলো রি-অ্যাডমিশন ফি নিচ্ছে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর এই অতি বাণিজ্যিক আচরণের কারণে অভিভাবকরা দিশেহারা। অনেক ক্ষেত্রে আমাদের সন্তানদেরও মানসিকভাবে হেয় করা হচ্ছে।’

তিনি বলেন, ‘স্কুলগুলোতে সার্বিক শিক্ষার মানও দিন দিন কমছে। শিক্ষকরা স্কুলে না পড়িয়ে তাদের নিজেদের কোচিং সেন্টারে যেতে ছাত্র-ছাত্রীদের বাধ্য করছেন। এর ফলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ইংরেজি মাধ্যম স্কুলের কোচিং সেন্টার।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
শাপলা চত্বরে হতাহতের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম