কলাবাগানে ফ্রিজ থেকে শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৮:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৮:৫২

রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোডের এক বাসা থেকে ৮/৯ বছরের শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার পর বাসার ফ্রিজের ভেতরে রেখে গৃহকর্ত্রী সাথী আক্তার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ শনিবার (২৬ আগস্ট) দুপুরে ওই বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বিস্তারিত তথ্য ও পরিচয় এখনও জানা যায়নি।

কলাবাগান থানার এস আই বাবুল হোসেন জানান, সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে কাজ করতো শিশুটি। ঘটনার পর শিশুটির লাশ ফ্রিজে রেখে গৃহকর্ত্রী সাথী আক্তার পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে পারেনি পুলিশ। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এস আই বাবুল হোসেন।

ওই বাসা থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

/এআইবি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের