সিলেটে হিজবুত তাহরিরের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৫:৫৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৫:৫৪

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আজাদুর রহমান চৌধুরী (৫১)। মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ এলাকার কোতোয়ালি মডেল থানার মেহেন্দিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার আজাদ সিলেট উপশহর পয়েন্ট গার্ডেন টাওয়ারের আল ইনসাফ ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিল। তার কাছ থেকে হিজবুত তাহরিরের পাঁচটি সংবাদ বিজ্ঞপ্তি জব্দ করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘বিভিন্ন প্রচার-প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল আজাদ। নিষিদ্ধ ওই সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণের সঙ্গেও জড়িত ছিল সে। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম