বিদেশি পর্যবেক্ষকদের খসড়া নীতিমালা আগামী সপ্তাহে কমিশনে উপস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৩, ২০:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২০:১৪

বিদেশি পর্যবেক্ষকদের খসড়া নীতিমালা নিয়ে দু’দফা আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সভায় প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড, তথ্য মন্ত্রণালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অতিরিক্ত সচিব বলেন, গত ২৩ আগস্ট আমরা আন্তঃমন্ত্রণালয় প্রথম সভা করেছিলাম। বৃহস্পতিবার  দ্বিতীয় সভা করলাম, এটা শেষ সভা। আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী,  বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালার খসড়া তৈরি করে সেটি কমিশনের কাছে উপস্থাপন করবো। কমিশনের অনুমোদনের পরে সেটি পাবলিক হবে। এর আগে খসড়ার বিস্তারিত নিয়ে তো আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না।

ইসির এই কর্মকর্তা জানান, খসড়া নীতিমালায় বিভিন্ন রকমের বিষয় আছে। রবিবার বা সোমবার খসড়াটা চূড়ান্ত করে কমিশনে উপস্থাপন করা হবে।

প্রস্তাবনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বিদেশি পর্যবেক্ষকদের ‘অভিজ্ঞতা’ লাগবে বা পেশারদার পর্যবেক্ষক বিষয়ে সুপারিশ করা হতে পারে বলে জানান তিনি।

কী ধরনের পরিবর্তন আসতে পারে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ব্যাপক কোনও চেঞ্জ নেই। কারণ, এটা যাতে ‘অবজারভার ফ্রেন্ডলি গাইডলাইন’ করতে পারি, সে বিষয় নিয়েই আলোচনা করেছি। অভিজ্ঞতার বিষয়টি থাকতে পারে, পেশারদার পর্যবেক্ষকদের বিষয়েও সুপারিশ করতে পারি। আমরা অনেক কিছুই সুপারিশ করতে পারি। তবে কমিশন কোনটা রাখবে তা কমিশের সিদ্ধান্ত।

আগামী ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির। তার আগে নভেম্বরে তফসিল ঘোষণা হতে পারে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। এরপর নির্ধারিত সময়ে তারা আবেদন করতে পারবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম