নারী বেশে চুরি ও হিজড়া সেজে ছিনতাই করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৩, ২২:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২২:৩৮

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় চুরি ও ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ছেলে হলেও নারী বেশে চুরি আর হিজড়া সেজে চাঁদাবাজি-ছিনতাই করে আসছিল। 

তারা হলো মনির (প্রকাশ মণি) (২৭) ও রফিক (প্রকাশ অপরূপা ও রূপা) (২৮)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মিরপুরের একটি চুরির তদন্তে বেরিয়ে আসে এই চক্রের নাম। তারা নারী সেজে চুরি, হিজড়া সেজে ছিনতাই ও চাঁদাবাজি করতো।

গত ২৭ আগস্ট মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটায় চক্রটি। আড়াই লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় চুরি করেছে এক নারী। পরে তদন্ত করে অভিযান চালিয়ে যখন গ্রেফতার করা হয়, তখন দেখা যায় চোর নারী নয়, ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই মেয়ে সেজে চুরি করে তারা। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার সাজে হিজড়া। হিজড়া সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও সুযোগ বুঝে ছিনতাই করে।

মাথায় ঘোমটা, হাতে ছাতা

সাধারণত শুক্র ও শনিবার ছুটির দিন হলেও রফিক ও মনিরের কাছে এই দুই দিনই কাজের দিন! কারণ, এ সময় অফিস বন্ধ থাকে। তারা যে অফিসেই যায়, সেখানে মাথায় ঘোমটা দিয়ে ঢুকে। আবার রুমে ঢুকলে মাথায় ছাতাও ধরে! কারণ, এসব জায়গায় সিসি ক্যামেরা থাকে। ক্যামেরায় মুখ না দেখাতেই এই ঘোমটা ও ছাতার ব্যবহার। তারা যেখানেই চুরি করে সেখানেই সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আসে।

ঘরে রফিক, বাইরে রূপা

তার আসল নাম রফিক। কিন্তু বাইরে পরিচয় দেয় রূপা নামে। একইভাবে আরেকজনের নাম মনির। কিন্তু বাইরে পরিচিত দেয় মণি। তারা ছেলে হলেও বাইরে তারা কখনও হিজড়া, কখনও মেয়ে বলে পরিচয় দিতো।

প্রায় ৪ বছর ধরে তারা চুরি করছিল। এ পর্যন্ত শতাধিকবার চুরি করেছে। কিন্তু মেয়ে সেজে করার কারণে অধিকাংশ সময়ই তাদের শনাক্ত করা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, দুটি মোবাইল ও ১ ভরি ৫ আনা স্বর্ণ। দুজনের বিরুদ্ধেই দুটি করে মামলা রয়েছে।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের