ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থী মারা গেছেন

জাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮

ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাবির অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. খন্দকার আশরাফুল মুনিম এবং সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন এ তথ্য জানান।

সৃজনী বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন তিনি।  

সহপাঠীরা জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছোট বোনকে সঙ্গে নিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গিয়েছিলেন সৃজনী। সেখানে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও সৃজনী নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. খন্দকার আশরাফুল মুনিম বলেন, ‘আমরা বিভাগে আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার চেষ্টা করছিলাম। বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা তার চিকিৎসার সুযোগও পেলাম না। হাসপাতাল থেকে খিলক্ষেতে তার বাসায় মরদেহ নিয়ে যাওয়া হবে। তাকে দাফন করা হবে সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে।’

/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম