খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৫, ১৩:০০আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৩:০০

রাজধানীর খিলগাঁওয়ে তানিশা আক্তার লাইজু (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে খিলগাঁও তালতলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন এ তথ্য জানান।  

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে তানিশা। বর্তমানে খিলগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন।

এসআই বলেন, অচেনত অবস্থায় উদ্ধার করে তানিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, তানিশা বিবাহিত ছিলেন। তার স্বামীর নাম ফয়সাল আহামেদ। তবে কী কারণে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা তৎক্ষাণিক জানতে পারেনি পরিবারের সদস্যরা।

তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম