রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দিনমজুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৩

রাজধানীর রায়েরবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর)  সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা বড় ভাই মিনারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বাসায় মাল্টিপ্ল্যাগ ঠিক করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে রাসেল। পরে সেখান থেকে অচেতন অবস্থায় সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত রাসেল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সাদীপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। বর্তমানে রায়ের বাজার পুলপার বটতলা এলাকায় সোহরাব খানের টিনশেড বাড়ির ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার এক মেয়ে রয়েছে।

/এআইবি/কেএইচ/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে