এডিসি হারুনকে প্রত্যাহার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের আলোচিত অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে (পিওএম) সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে বেধড়ক নির্যাতন করার অভিযোগ ওঠে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

ভুক্তভোগী ও ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন।  

আহতদের সহপাঠী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এডিসি হারুন শনিবার রাতে ৩৩ ব্যাচের আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন বিসিএস কর্মকর্তা। এ সময় তার সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। এরই জেরে সঙ্গে থাকা ওই দুই ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে বেদম মারপিট করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনাটি গড়ায় মন্ত্রী পর্যন্ত। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যে করেছে, সে পুলিশের হোক বা যেই হোক না কেন, অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছে, কী করেছে, আমরা জিজ্ঞাসা করবো। তার ভুল কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে।’

/এনএল/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে