খাগড়াছড়িতে অপহৃত ৪ পরিবহন শ্রমিক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হাতে অপহৃত চার পরিবহন শ্রমিককে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্গম পাহাড়ি এলাকায় পণ্য নিয়ে যাওয়ার সময় রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রামগড় উপজেলার দুর্গম 'যৌথখামার' এলাকার বেলায়েতের বাগান থেকে তাদেরকে অপহরণ করে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুটি কাভার্ড ভ্যানসহ তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া পরিবহন শ্রমিকরা হচ্ছেন— দুটি কাভার্ড ভ্যানের চালক আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং তাদের (চালকের) সহকারী হান্নান মিয়া ও জায়েদ হোসেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, রবিবার দিবাগত রাতে দুর্গম পাহাড়ের যৌথখামার এলাকায় ওই দুটি কাভার্ড ভ্যানের সঙ্গে থাকা চালক ও সহকারীদের সন্ত্রাসীরা অপহরণ করে। এই খবর পাওয়ার পর সেখানে রাতভর অভিযান চালানো হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে তাদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ওসি জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সন্ত্রাসীরা এই এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রবিবার রাতে অস্ত্রের মুখে চালক-হেলপারসহ ওই কাভার্ড ভ্যান দুটি তারা অপহরণ করে। তবে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে কাভার্ডভ্যান ও চালক ও সহকারীদের ফেলে পালিয়ে যায়। এর আগে গত ৬ সেপ্টেম্বর সাজেকে যাওয়ার পথে রাঙ্গামাটি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে অপহরণ করে সন্ত্রাসীরা। সেনাবাহিনীর কয়েক ঘণ্টার অভিযানের পর তাকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম