চেক প্রতারণার মামলায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭

চেক প্রতারণার মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক ও রচয়িতা অমিতাভ দেউরীর করা মামলায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিবের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

মামলার বাদী অমিতাভ দেউরী বলেন, গত ১৯ জুলাই আদালত মামলাটি আমলে নিয়ে তাদের আদালতে হাজির হওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিন তারা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

নাজমুল ও শারমিনের মালিকানাধীন ‘জার্নি মাল্টিমিডিয়া’ থেকে বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল। ওই বইয়ের রচয়িতা স্বত্ত্বের (রয়্যালটি) টাকা বাবদ নাজমুল ও শারমিন যে চেক দিয়েছিলেন সেটি প্রতারণাপূর্ণ ছিল বলে অভিযোগ সম্পাদক অমিতাভ দেউরীর।

জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শারমীন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন স্বামী-স্ত্রী। তারা দুজনেই দুটি টিভি চ্যানেলে কর্মরত।

অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৯ জুলাই চেক প্রতারণার অভিযোগে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির রচয়িতা ও সম্পাদক অমিতাভ দেউরী (মামলা নম্বর ২৬৩৯/২০২৩) মামলাটি করেন।

বিষয়টি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

মুজিব শতবর্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের লাখ লাখ শিশু শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবার জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পের আওতায় ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির ৬৫ হাজার ৭০০ কপি কেনে; যার মূল্য বাবদ নাজমুল ও শারমিনের জার্নি মাল্টিমিডিয়া পায় ১১ কোটি ২ লাখ ৯৩ হাজার ৮৭৫ টাকা। বইটি ক্রয়ে দুর্নীতি হয়েছে অভিযোগ ওঠার পর আইনজীবি সায়েদুল হক সুমন হাইকোর্টে জনস্বার্থে রিট করেন। সেই রিটে পক্ষ হয়েছিলেন রচয়িতা অমিতাভ দেউরী। এটি এখন আপিল বিভাগে বিচারাধীন।

বইটির কপিরাইট সনদ সংশোধন করা হবে এবং রচয়িতা অমিতাভ দেউরীকে এই অর্থের ৬ শতাংশ বাবদ ৬৬ লাখ ১৭ হাজার টাকা পরিশোধ করা হবে বলে গত মার্চে দুই পক্ষ একটি চুক্তি করেন। সেই চুক্তিতে বলা ছিল, লেখক স্বত্বের অধিকার ও বাণিজ্যিক স্বত্বের ৬ শতাংশ অর্থ পাওয়া সাপেক্ষে অমিতাভ দেউরী পূর্বের সব অভিযোগ প্রত্যাহার করে নেবেন।

চুক্তি অনুযায়ী ৩৬ লাখ ১৭ হাজার ৬৩২ টাকার একটি চেক অমিতাভ দেউরীকে দেন নাজমুল। তবে সেই চেকটি অমিতাভ নগদায়ণ করতে পারেননি।

/এমকেআর/ /এসপি/
সম্পর্কিত
সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশের পাশে ৫ চিরকুট, যা লেখা আছে
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
সর্বশেষ খবর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের