পদযাত্রায় হামলার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২০

বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আইনজীবীদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড লইয়ার্স ফোরাম ঢাকা বার ইউনিট।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে ফোরামের নেতারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক আলহাজ্ব মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বক্তব্য রাখেন।

এরপর তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বরে) আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত সেরনিয়াবাতসহ পাঁচ-ছয় জন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করছে পুলিশ। অপরদিকে আইনজীবীদের দাবি, পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক আইনজীবী আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ ঘটনার প্রতিবাদে আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফোরাম।

আরও পড়ুন...

আদালতে আইনজীবী-পুলিশ সংঘর্ষ: এডিসি-ওসিসহ আহত ১৬

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের