বাংলাদেশের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানালেন ভারতের সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর একটায় টেলিফোনে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে এ আমন্ত্রণ জানানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আগামী ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি)-এ যোগদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডে এ আমন্ত্রণ জানান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের আনুমানিক ১৭ জন সেনাবাহিনী প্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তা পারস্পরিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন বলে জানা যায়। এই আমন্ত্রণের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও  সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের