অধিকারের কর্মকর্তাদের কারাদণ্ডে মার্কিন দূতাবাসের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় প্রদান করা হয়। এই রায়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, ‘দূতাবাস মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে আজকের রায়ে উদ্বেগ প্রকাশ করছে। মার্কিন দূতাবাস মনে করে, এটি মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভূমিকা পালনের সদিচ্ছাকে আরও  দুর্বল করে দিতে পারে।’

বিবৃতিতে বলা হয়, ‘যে-ই ক্ষমতায় থাকুক না কেন, অধিকার কয়েক দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি করেছে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে আমরা মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজকে অব্যাহতভাবে সমর্থন করি এবং মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার বিরোধিতা করি।’

এতে আরও বলা হয়, ‘‘আমাদের ২০২২ সালের ‘কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ প্রতিবেদনে ‘অনলাইন এবং অফলাইনে মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা’  এবং মানবাধিকার সংগঠনগুলো ‘বিশেষ সরকারি বিধিনিষেধের সঙ্গে পরিচালিত’ হওয়ার কথা তুলে ধরা হয়েছে।’’

আরও পড়ুন:

হেফাজতকাণ্ড: অধিকারের আদিলুর-এলানের ২ বছর কারাদণ্ড

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া
সর্বশেষ খবর
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র
খামেনির শেষ বিদায়ে ৬০০ বিদেশি সাংবাদিক, নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র
শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম পাঠালো সরকার
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা