সেনাপ্রধানের সঙ্গে কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১২

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর। রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাসদর দফতরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অপর সদস্য ছিলেন কাতারের মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদফতরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি।  সাক্ষাৎকালে উভয়েই দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।

আইএসপিআর আরও জানিয়েছে, রবিবার বাংলাদেশ সফরে আসে কাতারের ডেলিগেশন টিম। ঢাকায় পৌঁছে তারা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তারা সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন এবং বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন। ডেলিগেশন টিমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 /জেইউ/আরকে/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি