সেনাপ্রধানের সঙ্গে কুয়েত আর্মড ফোর্সেসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫০

কুয়েত আর্মড ফোর্সেসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আলকানদারি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)   সেনাসদরে এই সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

সাক্ষাতের সময় উভয়েই ভ্রাতৃপ্রতীম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সাত সদস্যের কুয়েতি প্রতিনিধি দলটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময়ে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও ইউনিফর্ম তৈরির কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করার পাশাপাশি বর্তমানে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইউনিফর্ম কেনার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে। কুয়েতি প্রতিনিধি দলের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম