নারীরা মাদকাসক্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮

নারীরা ক্ষতিগ্রস্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর যদি নারী মাদকে আসক্ত হয়ে পড়েন, তাহলে একটি পরিবারের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা-পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভোকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা।

সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলতে থাকবে। যার মধ্যে রয়েছে রান্না কোর্স (কনফেকশনারি ও চায়নিজ আইটেম) এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) ও (অতিরিক্ত দায়িত্ব, নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা) মো. মাসুদ হোসেন বলেন, নারীদের মাদকাসক্তিতে না জড়িয়ে তা থেকে দূরে থাকতে হবে। আর যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাদের উচিত চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা।

তিনি আরও বলেন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আজকের এই উদ্যোগটি একটি প্রশংসিত আয়োজন। আমি আশা করবো এখান থেকে যারা চিকিৎসা নিয়ে ঘরে ফিরবেন, তাদের যেন এখানে আর ফিরতে না হয়। আজকের এই আয়োজন হয়তো অতি ক্ষুদ্র কিন্তু এটা মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য পুনর্বাসনের জন্য অনেক বড় একটি সুযোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী বলেন, মাদকাসক্তি থেকে ফিরে আসা নারীদের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। পূর্ণ আসক্তির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে এই ধরনের উদ্যোগের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে অনুরোধ জানান তিনি।

সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, আমাদের স্ব-উদ্যোগে এই আয়োজনটি ক্ষুদ্র কিন্তু মহতী উদ্যোগ। আমার নারীদের স্বাবলম্বী করার জন্য অনেক উদ্যোগ নিয়েছি। এ ছাড়া নারী মাদকাসক্তিদের চিকিৎসার জন্য সব সুযোগ-সুবিধাসহ বড় কেন্দ্র স্থাপন করবে ঢাকা আহ্ছানিয়া মিশন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভোকেশনাল ট্রেনিংয়ের টিম লিডার মো. আব্দুস সাদিক, প্রশিক্ষক রুমানা রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান, সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন, প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহেদুল হক, সিনিয়র সাইক্লোজিস্ট রাখী গাঙ্গুলী, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা ফেরদৌসসহ অন্য কর্মকর্তারা।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের