স্ত্রীসহ বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমিন আরার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন উপপরিচালক মো. আলমগীর হোসেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. আলতাব হোসেন বর্তমানে টাঙ্গাইল বিআরটিএ’র সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তিনি ও তার পরিবার বসবাস করেন ঢাকার মিরপুর-১১ এর আরামবাগের নাহার ভিলায়। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৮৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এতে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

অন্যদিকে তার স্ত্রী জিয়াসমিন আরার সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪২ লাখ দুই হাজার ২৫১ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন। স্বামী আলতাব হোসেনের সহযোগিতায় তিনি এ সম্পদ অর্জন করে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, মামলার তদন্তকালে আসামিদের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা অন্য কারও সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও আইন আমলে নিয়ে আসা হবে। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী