মোহাম্মদপুরে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, বিদেশি অস্ত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৭

রাজধানীর মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

পুলিশ বলছে, পুলিশকে কুপিয়ে জখম করা, অস্ত্র, ডাকাতি, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক সংবাদ সম্মেলনে বলেন, মোহাম্মদপুর এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং নিয়ে কাজ করতে গিয়ে এই এলাকা সবচেয়ে দুর্ধর্ষ, কুখ্যাত সন্ত্রাসী ও তালিকাভুক্ত ছিনতাইকারী রক্তচোষা জনিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জনির বিরুদ্ধে ১৪টি মামলা আছে। 

তিনি বলেন, অনেক বড় বড় অপরাধে জড়িত ছিল এই জনি। আমার তার বিরুদ্ধে নতুন করে দুটি মামলা দেবো। একটি অস্ত্র আইনে, অপরটি মাদক আইনে।

‘রক্তচোষা জনি’ কেন নামকরণ হলো, জানতে চাইলে আজিমুল হক বলেন, তার বিভিন্ন কুখ্যাতির জন্য স্থানীয়রা তাকে এই নামে ডেকে থাকে। অবশ্যই সে এমন কোনও কাজ করে থাকতে পারে, যে কারণে এই ভয়ংকর নামের খ্যাতি পেয়েছে। তার নামে মামলার সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে সে কতটা ভয়ংকর। বেশ কিছু দিন ধরে সে সাধারণ মানুষকে বিরক্ত করছিল। অতঃপর তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।

ঢাকা উদ্যান হাউজিংয়ের রুহুল আমিন ও তার ভাই রুবেল নামে দুজন সন্ত্রাসী জনিকে মাদক ব্যবসায় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ‘তার দুষ্কর্মের সহযোগি, সেল্টার দেবার লোকজন থাকতে পারে। এ বিষয়গুলো আমরা তদন্তে আনার চেষ্টা করবো।'

পুলিশকে কোপানোর ঘটনায় এই জনির সম্পৃক্ততা আছে জানিয়ে আজিমুল হক বলেন, ‘এর আগে এমন ঘটনা সে ঘটিয়েছে। অনেকগুলো অপরাধ করেছে সে। তাকে গ্রেফতারের পর জনমনে স্বস্তি ফিরেছে।'

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম