সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৫

সিলেটের ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মিনহাজ উদ্দিন আকন্দ (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান। এ নিয়ে এই ঘটনায় ছয় জন মারা গেলেন।

সিলেট সদর থানার কোতোয়ালি এলাকার আলাউদ্দিন আকন্দের ছেলে মিনহাজ। তার স্ত্রীর নাম সানজিদা ইসলাম। দুই বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন। তিনি ওই ফিলিং স্টেশনে চাকরি করতেন।

তরিকুল ইসলাম বলেন, ‘মিনহাজ উদ্দিনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় আরও তিন জন চিকিৎসাধীন।’

মৃতের চাচা মো. জসিম উদ্দিন আকন্দ বলেন, ‘সরকার এতো টাকা-পয়সা খরচ করে এই বার্ন হাসপাতাল বানিয়েছে, কিন্তু চিকিৎসকরা কোনও রোগীকে বাঁচাতে পারছেন না। একের পর এক আমাদের ছয় জন রোগী মারা গেলো।’

এর আগে, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরের মীরা বাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে সাত জন ওই স্টেশনের কর্মচারী এবং দুই জন পথচারী। প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল পরে ৬ সেপ্টেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন...

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৪

সিএনজি স্টেশনের জেনারেটর বিস্ফোরণ, দগ্ধ ৭

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম