সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৯

সিলেটে ‘বিরতি ফিলিং স্টেশনে’ বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে তারেক আহামেদ (৩২) ও বাদল দাসের (৪১) মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারে দাঁড়ালো।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারেক আহামেদ ও সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাদল দাস মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারেক ও বাদল দাসের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনও পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। 

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট মহানগরের মীরা বাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে সাত জন ওই স্টেশনের কর্মচারী ও দুই জন পথচারী। প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল হয়ে (৬ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এআইবি/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম