এশিয়ার ‘ডিস্টিংগুইশড প্র্যাকটিশনার’ স্বীকৃতি পেলেন বাবা-মেয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:০৪

পেশাগত দক্ষতা ও সফলতার আলোকে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় ‘ডিস্টিংগুইশড প্র্যাকটিশনার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বাবা ও মেয়ে। তারা হলেন- সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম।

সোমবার (২ অক্টোবর) এশিয়া ল’ নামক ওয়েবসাইটের এশিয়া ল’ ডিরেক্টরি থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, আইন পেশায় যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্য থেকে প্রতিবছর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে এই তালিকা প্রকাশের পাশাপাশি আইনজীবীদের বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

ওই তালিকা অনুসারে এ বছর ডিস্টিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। একইসঙ্গে বাংলাদেশের আরও ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্টিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম- ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও ড. শরীফ ভূঁইয়া।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম ও ছেলে রেশাদ ইমাম আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থের বেশ কিছু আলোচিত মামলায় আইনি লড়াইয়ের মাধ্যমে ব্যারিস্টার রাশনা ইমাম সুনাম কুড়িয়েছেন। এর আগেও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, আইন পেশায় দক্ষতা এবং জনস্বার্থে দায়ের করা মামলার সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ থেকে ‘এশিয়া ইয়াং লিডার- ২০১৮’ হিসেবে মনোনীত হয়েছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি