জাতীয়করণসহ ৫ দফা দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ১৫:০৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫:০৯

জাতীয় বেতন কাঠামোর বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।  

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’ নামে একটি সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাজোটের সদস্য সচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন, বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি এবং বার্ষিক ২০ শতাংশ বৈশাখী ভাতা পান। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ২৫ শতাংশ উৎসব ভাতা পান, যা অমানবিক।

উৎসব ভাতা ও বাড়িভাড়া স্কেলভিত্তিক দেওয়াসহ চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকায় উন্নীত করলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কাজ অনেক দূর এগিয়ে যায় বলেও জানান তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের থেকে দফতরে ডেপুটেশনে নিয়োগের দাবি জানিয়ে এই শিক্ষক নেতা বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও এমপিওভুক্ত শিক্ষকদের কোনও প্রতিনিধি সরকারের কোনও দফতরে ডেপুটিশনে না থাকায় তাদের অধিকারের কথা সরকারের কোনও মহলে উপস্থাপন ও আলোচনা করা যায় না। তাই এমপিএভুক্ত শিক্ষক সমাজ মনে করে, মাধ্যমিকের মহাপরিচালক আলাদা করা হোক এবং তা মাধ্যমিক স্তরের শিক্ষকদের মাধ্যমে পরিচালনা করা হোক। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি আনুপাতিক হারে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হোক।

এ সময় জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো– আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতায় শতভাগে উন্নীত করতে হবে; এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সব নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি ও প্রমোশন অনতিবিলম্বে চালু করতে হবে; এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে ডেপুটেশনে নিয়োগের ব্যবস্থা করতে হবে; এসএসসি পরীক্ষার সিলেবাসের আদলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রত্যেকটি বিষয়ে মানবণ্টন দিয়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য সিলেবাস ও মানবণ্টনের নির্দেশনা দিতে হবে এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতো বেতন স্কেল ৬ নম্বর গ্রেডে উন্নীত করতে হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মওলানা দেলোয়ার হোসেন আজিজী।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
জাতীয়করণকৃত ৬৯০ প্রভাষককে নবম গ্রেড দিতে হাইকোর্টের রায়
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর  
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর  
ঢাকায় ফর্টিসকে নিয়ে কী বললেন ব্রাজিলিয়ান কোচ
ঢাকায় ফর্টিসকে নিয়ে কী বললেন ব্রাজিলিয়ান কোচ
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ