ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ১৯:০১আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৯:০১

রাজধানীতে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ফয়জুল ইসলাম (২৮) নামে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) টিকাটুলি সালাউদ্দিন হাসপাতাল বরাবর হানিফ ফ্লাইওভারের ওপরে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ফয়জুলের ছোট ভাই মো. শাহীন বলেন, তার মাথায় কয়েক স্থানে কাটা জখম ছাড়া শরীরের আর কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই।

তিনি আরও বলেন, তার ভাই যাত্রবাড়ীর শনির আখড়া কাজীরগাঁও এলাকায় থাকেন। তিনি ওই এলাকার একটি ভাঙ্গারি দোকানে কাজ করেন। উত্তরায় মামার বাসায় যাওয়ার উদ্দেশে শনিবার দুপুরে বের হন। সেখানে তার অসুস্থ মা খাদিজা বেগম রয়েছেন চিকিৎসার জন্য। বিকালে তার (ফয়জুল) মোবাইল থেকে কয়েকটি ফোন আসে। বলা হয়, ফয়জুল দুর্ঘটনার শিকার হয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। বিকাশে ২০/২৫ হাজার টাকা পাঠাতে বলে।

শাহীন বলেন, ফোন শুধু আমাকে না, আমার বাবা মানিক বাদশাকেও দিয়েছে। তবে কোথায় আছে, কোথায় ঘটনা সে ব্যাপারে কিছু বলছিল না। শুধু টাকাই চাচ্ছিল। এতে আমার সন্দেহ হয়। পরে আমরাই বার বার ফোন করি। পরে জানায় হানিফ ফ্লাইওভারের ওপরে আছে। পরে আমরা খুঁজতে খুঁজতে টিকাটুলি সালাউদ্দিন হাসপাতাল বরাবরা হানিফ ফ্লাইওভারের ওপরে রাস্তার এক পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার মোবাইলটি পাওয়া যায়নি।

শাহীন বলেন, তার মাথার আঘাতের ধরনে মনে হচ্ছে তাকে মাথায় কোপানো হয়েছে। সে একটু সুস্থ হলে পুরো ঘটনাটি জানা যাবে। ভাই জানিয়েছে তাকে মারা হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে পারেনি। তার অবস্থা গুরুতর।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম