বিমানের পরিচালক পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ২০:৫৩আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১:৪৩

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক পদে রদবদল হয়েছে। কার্গো বিভাগের জন্য নতুন পরিচালক পদ সৃষ্টি করা হয়েছে। ফলে বিমানের পরিচালক পদ ৮টি থেকে বেড়ে ৯টি হলো। 

রবিবার (৮ অক্টোবর) বিমানের প্রশাসন বিভাগের এক আদেশে বলা হয়েছে, পরিচালক (বিপণন ও বিক্রয়) যুগ্ম সচিব মো. কামরুল হাসান খানকে (জি-৫৩২২০) পরিচালক (কার্গো) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মহাব্যবস্থাপক (বিপণন) মো. সালাউদ্দিনকে (পি-৩৩৭৪৭) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বিপণন ও বিক্রয়) এর (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিমানের পরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের মাধ্যমে আমলাদের নিযুক্ত করা হয়েছে। অনেক দিন পর বিমানের নিজস্ব কর্মী হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিন পরিচালকের দায়িত্ব পেলেন। বর্তমানে ৯টি পরিচালক পদের মধ্যে মাত্র ৪ জন বিমানের নিজস্ব কর্মী। বাকিরা বিভিন্ন পদ মর্যাদার আমলা।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম