সিপিডি’র মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৩, ১৭:১৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:১৮

সিপিডি’র মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি কমপক্ষে ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে ক্রিয়াশীল ৫টি জোট নিয়ে গঠিত গার্মেন্টস ওয়ার্কার্স এলায়েন্স, বাংলাদেশ।

সোমবার (৯ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিদাতা ৫ জোটের মধ্যে রয়েছে— গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-জিস্কপ, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ।

বিবৃতিতে শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া, নঈমুল আহসান জুয়েল, আমিরুল হক আমিন, আবুল হোসেন, তৌহিদুর রহমান, আহসান হাবিব বুলবুল, কুতুব উদ্দিন আহমেদ, লাভলি ইয়াসমিন, বজলুর রহমান, রফিকুল ইসলাম সুজন বলেন— বাংলাদেশের শ্রমিকরা সিপিডিকে একটি দায়িত্বশীল নাগরিক গবেষণা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করে। ইতোপূর্বে সিপিডি বাংলাদেশের গার্মেন্টস খাতসহ বিভিন্ন খাতের শ্রমিকদের বঞ্চনার কথা, অর্থনীতিতে শ্রমিকদের অবদানসহ দেশের অর্থনীতির সঠিক চিত্র নাগরিকদের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করেছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের দীর্ঘদিনের দাবির মুখে নতুন মজুরি বোর্ড গঠন হয়েছে ও নতুন মজুরি ঘোষণার দ্বারপ্রান্তে এবং যে মুহূর্তে গার্মেন্টস শ্রমিকদের সুরক্ষায় ক্রিয়াশীল সকল শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি কমপক্ষে ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে, সেই সময় সিপিডির মতো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৭,৫৬৮ টাকার অযৌক্তিক মজুরি প্রস্তাব উপস্থাপন শ্রমিকদের হতাশ করেছে।

 ‘গবেষণা রিপোর্টে গার্মেন্টস শিল্পের রফতানি প্রবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে শ্রমিকদের প্রকৃত মজুরির অবস্থা, প্রতিযোগী দেশগুলোতে শ্রমিকদের মজুরির চিত্র, শিশুদের চাহিদাপূরণের জন্য শ্রমিকদের অপুরিত প্রচেষ্টাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকা সত্ত্বেও শ্রমিকদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যহীন মজুরি প্রস্তাব সিপিডি কার স্বার্থে উপস্থাপন করলো গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সেই প্রশ্ন তৈরি হয়েছে— উল্লেখ করা হয় বিবৃতিতে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম