মোটরসাইকেল নিয়ে আত্মগোপনে, ৩ বছর পর ‘প্রতারক’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৩, ১৩:৫৮আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৪:০২

রাজধানীতে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ওমর ফারুক। সোমবার (৯ অক্টোবর) টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা। এ সময় তার কাছ থেকে প্রতারণা করে আত্মসাৎ করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০২০ সালের ১৫ মার্চ তুরাগ থেকে আশুলিয়া যাওয়ার কথা বলে মোহাম্মদ জিলন মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল নিয়ে যায় ওমর ফারুক। পরে তা বিক্রি করার কথা বলে। এরপর ফারুক তার মোবাইল ফোন রাখে এবং জিলনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তারা দুজন পূর্ব পরিচিত। ফারুক মোটরসাইকেলটি নিয়ে আত্মগোপনে ছিল।’

মির্জা সালাউদ্দীন জানান, এ ঘটনায় ভুক্তভোগী জিলন মিয়া সোমবার (৯ অক্টোবর) বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই দিনই টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম