মানবতায় বিশ্বাসী মানুষকে মুক্তির পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৬:৪৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫৭

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শান্তি ও মানবতায় বিশ্বাসী সব মানুষকে মুক্তির পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশনের নেতারা। তারা ইসরায়েলের ‘বর্বরতায়’ উদ্বেগ প্রকাশ করেন।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, পাশবিক শক্তির নৃশংসতা গণহত্যার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, মানবতাবিরোধী খুনি, অপশক্তির বিরুদ্ধে মানবতার পক্ষের সব মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। শুধু গাজায় নয়, সিরিয়া, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম, জাতি, গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, পৃথিবীব্যাপী সত্য, ন্যায়, মানবতা, স্বাধীনতা, নিরাপত্তা, অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সব মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উত্থান এবং সুপরিকল্পিত অগ্রযাত্রাই সব অপশক্তি থেকে মানবতাকে উদ্ধারের একমাত্র উপায়।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক-নির্দেশনা এবং মহাসচিব আল্লামা শেখ রায়হানের সভাপতিত্বে মানববন্ধনে আরও ছিলেন প্রধান সমন্বয়ক আল্লামা জাকের আহসান, ঢাকা মহানগরের সভাপতি আল্লামা আওয়াল কাদরী, অর্থ সম্পাদক মিজানুর রহমান আকন্দ প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের