এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি বোরহানউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ২২:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:০৯

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. বোরহানউদ্দিন।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সম্মতিক্রমে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. বোরহানউদ্দিনকে মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে তার সঙ্গে আমরা কয়েকটি মিটিং করেছি।

প্রসঙ্গত, এর আগে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ২০২২ সালের শুরু থেকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি ওবায়দুল হাসান। পরে আপিল বিভাগের বিচারপতি মো. বোরহানউদ্দিনকে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

মূলত, তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিন বার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম