দায়িত্বরত অবস্থায় গাড়ি থেকে পড়ে আহত আনসার সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ২৩:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৪৮

রাজধানীর শাহবাগে দায়িত্বরত অবস্থায় গাড়ি থেকে পড়ে গিয়ে আহত আনসার সদস্য মাহফুজ হেলাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাহবাগ থানায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) রাত ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ আলম বলেন, শাহবাগ থানার টহল ডিউটি করার সময় টিএসসি মোড় এলাকায় গাড়ি টার্ন নিচ্ছিলো। এসময় পেছন থেকে নামতে গিয়ে অসাবধানতায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান মাহফুজ হেলাল। পরে তাকে উদ্ধার করে ওই রাতেই ঢামেকে ভর্তি করা হয়। সোমবার রাত ৭টার দিকে ঢামেকের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মাহফুজ খুলনা জেলার কয়রা উপজেলার ঢালি বাড়ি গ্রামের আবারুল ইসলাম ঢালির ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। মাহফুজ দুই বছর ধরে আনসারে চাকরি করছিলেন বলে জানান তার বাবা।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে