ট্রাফিক ও অপরাধ কমাতে একসঙ্গে কাজ করবে ডিএনসিসি ও ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২১:৫২আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৫২

আওয়াতাধীন এলাকায় যানজট ও অপরাধ কমাতে সমন্বয় করে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শিগগিরই দুই পক্ষের সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশান -২ এ অবস্থিত ডিএনসিসির নগরভবনে এক সভায় সংস্থা দুটি একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়। ডিএনসিসির পক্ষে থেকে এই কাজের সমন্বয় করবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন স্থায়ী কমিটি।

বৈঠকে ডিএনসিসি ও ডিএমপির কর্মকর্তারা

ডিএনসিসিএ মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহসহ ঊধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধি দলকে বোর্ড সভায় স্বাগতম জানান।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী