নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১১:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:১৫

নারায়ণগঞ্জে শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় জাকারিয়া (২০) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত-রাত পোনে ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাকারিয়া।

জাকারিয়ার বাবার নাম আব্দুল হাই। তার বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়ি উপজেলায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় থেকে প্রথমে মোজাম্মেল (৩৫), পরে মো. শরিফুল (২৬), মো. সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল (২৫) নামে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ রয়েছে।

গত ১৩ অক্টোবর রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ জন দগ্ধ হন। পরে ১৪ অক্টোবর তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) মোজাম্মেল নামে আরেকজন মারা যান। তার শরীরের ১০০ ভাগ দগ্ধ ছিল। দগ্ধ বাকি দুজনের মধ্য জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের