স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৭:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:০৮

স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে ঢাকা মহানগর সিনিয়র দায়রা জজ আদালত নিষেধাজ্ঞার আদেশ দেয়। একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবরসহ মোট ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মূল্যের সম্পদ জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় এক ব্রিফিংয়ে দুদকের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

দুদক সচিব জানান, মো. মোতাজ্জেরুল ইসলাম (মিঠু) সিন্ডিকেট করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়ায় ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে দুর্নীতির তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুদক কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেগুলো হচ্ছে— মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে বুধবার (১৮ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মশিউর রহমানের স্বাক্ষরে নিষেধাজ্ঞার একটি চিঠি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ৭৩ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে ক্রোক  ও অবরুদ্ধ করার আদেশ পাওয়া গেছে।

সম্প্রতি আমেরিকায় মিঠুর ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে এমন তথ্য দুদকে জানে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সেটা তার জানা নেই। তাকে গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজন মনে করলে করতে পারেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের