‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:৩৭

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও নির্মাতা শ্যাম বেনেগালসহ সংশ্লিষ্ট ১০ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

আগামী সাত দিনের মধ্যে সিনেমার বিতর্কিত অংশ বাতিল না করলে— তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

বাংলাদেশ ৬০ ভাগ ও ভারত ৪০ ভাগ অর্থ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার এবং ৩ মে দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয়।

সিনেমাটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় ছিলেন রয়েছেন নীতিশ রায়।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী সিনেমাটিতে অভিনয় করেছেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল