ইউনিক দল হিসেবে খেললে বিশ্বকাপ জেতা দূরে নয়: শাবাব জামিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৯:০২আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৯:০২

ইউল্যাব ক্রিকেট দলের সহ-অধিনায়ক শাবাব জামিল ফেরদৌস বলেছেন, এবারের বিশ্বকাপে একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে ভালো কিছু হবে। কিন্তু আমরা ইউনিক পারফর্ম করতে পারিনি। এক-একটি ম্যাচে দেখা গেছে যে খেলোয়াড়রা মিলিতভাবে পারফর্ম করতে পারছেন না। যদি ইউনিক দল হিসেবে আরও ম্যাচ খেলতে পারি, তাহলে মনে হয় না আমাদের বিশ্বকাপ জেতা অনেক দূরে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ক্রিকেটের বিশ্বকাপ আমাদের কবে হবে’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তিনি।

শনিবার (২১ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।

শাবাব জামিল ফেরদৌস বলেন, আমরা যদি ইউনিক পারফর্ম করা শুরু করি, তাহলে মনে হয় না ম্যাচ জিততে অত কষ্ট হবে কিংবা বড় বড় প্রতিযোগীকে হারানো কষ্ট হবে। আমাদের বর্তমানে যে দল আছে, এটি সেরা ইউনিট। কারণ যারা খেলছে, তার ফর্মে থেকে নিজেকে প্রমাণ করে গিয়েছে। যদি ইউনিক দল হিসেবে আরও ম্যাচ খেলতে পারি, তাহলে মনে হয় না বিশ্বকাপ জেতা অনেক দূরে থাকবে। আশা করি বিশ্বকাপ থেকে আমরা একটা ইতিবাচক ফল পাবো।

এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদ এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের