কেউ পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে তাকে ধরিয়ে দেবেন: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ০৩:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:০০

কোনও দুষ্কৃতকারী ব্যক্তি বা মহল পূজার পরিবেশ নষ্ট করতে চাইলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, যদি কোনও দুষ্কৃতকারী অপকর্ম করতে চায়, পূজার পরিবেশ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন। আর যদি ধরতে সম্ভব না হয়, অন্তত পক্ষে চিহ্নিত করে রাখবেন, আমরা তাদের ধরে ফেলবো।

রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানিয়ে এ সময় আইজিপি আরও বলেন, রাত ১২টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত সময়টায় দুষ্কৃতকারীরা সুযোগ নেয়। এই সময়ে একটা অঘটন ঘটিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজ করে তারা। আমাদের হিন্দু ভাইদের মনের মধ্যে একটা কষ্ট দেওয়ার অপচেষ্টা চালায়। 

তিনি বলেন, আমরা আপনাদের আহ্বান করবো, সজাগ দৃষ্টি রাখার, কেউ একজন যেন পূজামণ্ডপে থাকেন।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী