মহাখালীতে খাজা টাওয়ারে আগুন, সাত জন উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৯:২০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২১:৫০

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ১৪ তলা ভবনের ১৩ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের ছাদ এবং বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও কাজ করছেন। ভবনের ছাদ ও বিভিন্ন তলায় আটকে পড়া সাত জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন তলায় তলাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

মহাখালীর খাজা টাওয়ারে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

তিনি বলেন, ‘উদ্ধারকৃতদের আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি জানান, ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পুলিশ এবং র‌্যাব সদস্যরা দফায় দফায় উৎসুক জনতাকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবারও কাছাকাছি এসে দাঁড়ায়। এতে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগার পর থেকেই ঘটনাস্থলে নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনী সদস্যরা কাজ করছেন।

মহাখালীর খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস (ছবি: নাসিরুল ইসলাম)

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার সংবাদ পান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটা সাত মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ এলে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

মহাখালীতে খাজা টাওয়ারে আগুন

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের