দিল্লিতে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ২০:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ২০:২৭

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ অথবা গুরুতর আহত ভারতীয় সৈন্যদের পরিবারের সদস্যদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে এবং ভারত সরকারের পক্ষে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জহির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘যাদেরকে এই বৃত্তি দেওয়া হয়েছে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখবে।’

ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এই ধরনের উদ্যোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে।’

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল