হরতালের সমর্থনে রাজধানীতে গণতন্ত্র মঞ্চের ঝটিকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৩ আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

রাজধানীর পুরানা পল্টনে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। রবিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চভুক্ত অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মেহেরবা প্লাজার সামনে থেকে বিএমএ ভবন পর্যন্ত ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এরপর কেন্দ্রীয় নেতারা মিছিলে যোগ দিলে মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় থেকে বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।  

মেহেরবা প্লাজা থেকে বের হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে হঠাৎ ঝটিকা মিছিল শুরু করে মঞ্চের নেতাকর্মীরা। এরপর প্রেসক্লাবের সামনে এসে এতে যুক্ত হন কেন্দ্রীয় নেতারা।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকারের বাহিনী ও দলীয় নেতাকর্মীদের দ্বারা বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে আমাদের হরতাল চলছে। জনগণ হরতালে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। সন্ধ্যায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার তাদের বিভিন্ন এজেন্ট দিয়ে প্রধান বিচারপতির বাড়ির ফটকে, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হাসপাতালের সামনে গাড়িতে আগুন, পুলিশের ওপর হামলা করে হত্যা করায়। এজেন্টদের দিয়ে এভাবে উস্কানিমূলক কাজ করিয়ে শান্তিমূলক সমাবেশকে সহিংসতার চেহারা দিয়ে এই আন্দোলনের উপর দমন পীড়ন করতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীদের তারা গ্রেফতার করেছে। আমাদের নেতাকর্মীদের দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের নেতৃবৃন্দদের ওপর হামলা করছে। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, এই লড়াই ভোটাধিকারের, গনতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনও ষড়যন্ত্র এই আন্দলোনেক নস্যাৎ করতে পারবে না।     

মিছিলে আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমূখ।

/এসও/ইএইচ/ 
সম্পর্কিত
মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: অতিরিক্ত ডিআইজি জহির সদর দফতরে সংযুক্ত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী