সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বয় পরিষদের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৭:৩১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:৩১

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (২৯ অক্টোবর ) সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বলেছেন, সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ, সুশৃঙ্খল ও সুপরিকল্পিত পরিবেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়। ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনুকরণীয় মাত্রা যোগ করেছে এবং সর্বক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। যা অত্যন্ত গর্বের বিষয়। তিনি প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল অধ্যক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থাপিত বিষয়গুলো বিস্তারিত আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। পরে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানদের সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বর্তমানে ৪২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ২০টি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে বলে জানান আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী